পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

ভর্তি পরীক্ষার দিন হেল্প ডেস্ক, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিচ্ছন্নতা অভিযানে ডুয়েট ছাত্রদল

মির্জা নাদিম
মির্জা নাদিম , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৩ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় দিনব্যাপী স্টুডেন্ট হেল্প ডেস্ক, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পরীক্ষা শেষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ডুয়েট ছাত্রদল।

রবিবার (২ আগস্ট) ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ,কলম, পেন্সিল, রাবার ও স্কেল,বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ফার্স্ট এইড, রক্তচাপ (বিপি) পরীক্ষা, রক্তে শর্করা (সুগার) পরীক্ষা এবং ব্লাড গ্রুপ নির্ণয়ের সেবা দেওয়া হয়।

ডুয়েট ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করে এবার শুধু হেল্প ডেস্ক নয়, এর সঙ্গে ফ্রি মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ছাত্রদল এবং ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। তিনি দাবি করেন, ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং অনেকেই এ আয়োজনের প্রশংসা করেছেন।

কর্মসূচির নেতৃত্ব দেন ডুয়েট ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল, সিনিয়র সহ-সভাপতি মো. রোকন আলী এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের। এ ছাড়া সংগঠনের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন।

ভর্তি পরীক্ষা শেষে ডুয়েটের উপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালক এবং ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্যাম্পাসসংলগ্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

শিক্ষার্থীদের সহায়তা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ পরিচ্ছন্নতা—এই তিনটি কার্যক্রম একসঙ্গে পরিচালনার মাধ্যমে ভর্তি পরীক্ষার দিনে ডুয়েট ছাত্রদলের উদ্যোগটি ক্যাম্পাসে আলোচনার বিষয় হয়ে ওঠে।