পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট ২০২৬ এর উদ্বোধন সম্পন্ন

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আয়োজিত ‘জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট ২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান।৪ই আগষ্ট সকাল ১০:৩০ এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর ভিপি, জিএসসহ নেতৃবৃন্দ ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে হল ও বিভাগভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী ও নানা আকর্ষণীয় আয়োজন চলছে। ফেস্ট প্রাঙ্গণে প্রতীকী আয়নাঘর, ফাঁসির মঞ্চ, হারুনের ভাতের হোটেলসহ বিভিন্ন স্টল ও থিমভিত্তিক কর্নার দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ,ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, শহীদদের আত্মত্যাগ ও চেতনা তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়া ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোই এ ফেস্টের মূল লক্ষ্য।

চাকসু নেতৃবৃন্দ সকল শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।