পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত!

সাব্বির হোসাইন প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় ইয়াসিন আলী (১৫) নামে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির সাধারণ ‘ক’ শাখার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ইয়াসিনকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ কলেজ গেট এলাকা থেকে দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করে।

টঙ্গী ট্রাফিক বিভাগের সাব-ইন্সপেক্টর (এসআই) রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে কলেজ গেট এলাকা থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে ইয়াসিন আলীর আকস্মিক মৃত্যুতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া কামনা করেছেন তার শিক্ষক ও সহপাঠীরা।