পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী পালিত: দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান। রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আরিফুর রহমান শিমুল শিকদার কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় চেয়ে স্থানীয়দের মানববন্ধন। রোটার‌্যাক্ট ও আবাম ফাউন্ডেশনের উদ্যোগ ২০০ শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ চারা বিতরণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত তরুণ নির্মাতা রনি তানভীরের ‘হ্যালো মা’। রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ পর্যায়ের বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন ২০০ বছরের ঐতিহ্যে ভাসমান পেয়ারা বাগান
লিঙ্ক কপি হয়েছে!

বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ পর্যায়ের বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

চট্টগ্রামের শিক্ষা আঙিনায় জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম ২০২৫-২০২৬ সেশন’ (কলেজ পর্যায়)-এর বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রায় পাঁচ মাস (১৮ সপ্তাহ) ব্যাপী চলা এই অনন্য কার্যক্রমে শিক্ষার্থীরা মন ও বয়স অনুযায়ী বাছাই করা ১২টি বইয়ের গভীরে ডুব দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সংগঠক প্রফেসর আবদুল আলীম, কলেজ কর্মসূচির সমন্বয়কারী সাআদ উদ্দিন মাহদী এবং সহ-সমন্বয়কারী হাসিবুল ইসলাম শাকিল। কলেজ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত বিন জসিম, মুহিবুল হাসান রাফি, সুবাইতা সুলতানা ইতু, নাজমুন নাহার, মিফতাহুল জান্নাত আমরিন ও তানজিনা তাহরিন প্রমুখ।

বাংলা ও বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলো হাতে তুলে শিক্ষার্থীরা গড়ে তুলেছে এক জীবন্ত ও আনন্দময় পাঠের জগৎ। বিশ্বসাহিত্য কেন্দ্রের এই উদ্যোগ শুধু বই পড়ানোর গণ্ডি পেরিয়ে আলোকিত মানুষ গড়ার এক দীর্ঘমেয়াদি অভিযান। চট্টগ্রামের তরুণ প্রজন্মের মনে বইয়ের প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বীজ রোপণ করাই এর মূল লক্ষ্য।

এখন শিক্ষার্থীদের অপেক্ষা ফল প্রকাশ ও পুরস্কার বিতরণের। ‘আলোকিত মানুষ চাই’ এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম মহানগরের কলেজ শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে, বইয়ের পাতায়ই লুকিয়ে আছে স্বপ্ন পূরণের সবচেয়ে বড় শক্তি।