ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পারিবারিক কলহে খালে ঝাঁপ দিলেন মা-মেয়ে, প্রাণ গেল ৮ বছরের শিশুর!

নিজস্ব প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ তার আট বছর বয়সী মেয়েকে নিয়ে ইছামতি খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ মর্মান্তিক ঘটনায় শিশু রাইসার মৃত্যু হয়েছে। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তার মা জান্নাতুল ফেরদৌস (৩২)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সদরের খাদ্যগুদাম সংলগ্ন সেতুর নিচে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু রাইসা জান্নাতুল ফেরদৌসের মেয়ে। জান্নাতুলের বাবার বাড়ি উপজেলার চাতরী এলাকায় এবং শ্বশুরবাড়ি সৈয়দ কুচাইয়া এলাকায়। তার স্বামী মো. কাইছার বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর নিচে খালের পানিতে মা ও মেয়েকে ভাসতে দেখে পথচারীরা দ্রুত পাশের ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে মা ও মেয়েকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু রাইসাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় মা জান্নাতুল ফেরদৌসকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

নিহত রাইসার মামাতো ভাই মহিন বলেন, “রাইসা আমার মামাতো বোন। আমার মামা প্রবাসে থাকেন। পরিবারের মধ্যে তেমন কোনো বড় সমস্যা ছিল বলে আমার জানা নেই। কেন এমন ঘটনা ঘটেছে, তা বুঝে উঠতে পারছি না।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসরাত জানান,

“দুপুর সাড়ে ১২টার দিকে মা ও মেয়েকে হাসপাতালে আনা হয়। শিশুটির আগেই মৃত্যু হয়েছে। মাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর বিষাদ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।