মির্জা নাদিম, বিশেষ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ব্যবসায়ীদের আইনের প্রতি দায়বদ্ধতা জোরদারের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় টঙ্গী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং টঙ্গী বাজার ব্যবসায়ী বন্ধের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপপরিচালক (ঢাকা বিভাগ) হারুনুর রশিদ আহমেদ, উপপরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) চয়ন বিকাশ চক্রবর্তী এবং সহকারী পরিচালক (গাজীপুর) আব্দুস সামাদ।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গী থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের সচেতনতা অপরিহার্য। সঠিক মাপ, মান ও মূল্য নিশ্চিত হলে বাজারে ন্যায্যতা ও আস্থা প্রতিষ্ঠিত হবে।
সভায় টঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ—হারুন অর রশিদ, নুরুল আমিন, নুরু, হানিফ পারভেজ, হানিফ মোল্লা, হানিফ ভূঁইয়া, মফিজুল ইসলাম খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ ভোক্তারাও অংশ নেন।

