সিরাজগঞ্জ জেলার অন্যতম জনপ্রিয় লাল মসজিদের খতিব মাওলানা মোস্তফা মাহমুদ কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম নিজ মুখে না বলায়। মসজিদের খতিব মাওলানা মোস্তফা মাহমুদ এবং মোয়াজ্জিন হাফিজুর রহমান কে বহিষ্কার করেছে মসজিদ কমিটি।
এই তথ্য স্যোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সিরাজগঞ্জ পৌর ১১ নাম্বার ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমরান খান। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন- কোরবানি ঈদের দিন হোসেনপুর লাল মসজিদে শ্রদ্ধাভাজন ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা স্হায়ী কমিটির অন্যতম সদস্য নামাজ আদায় করতে যায় এবং সে দীর্ঘসময় মসজিদে জামাত অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় বসে ছিলো।
কিন্তু মসজিদের ইমাম মোস্তফা মাহমুদ সে জানতো যে আমাদের মুরুব্বি জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা মসজিদে অবস্থানরত ছিলো তারপরেও ইচ্ছাকৃত ভাবে তাকে মসজিদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করানো হয়।

সে বিগত সময় চিকিৎসার জন্য দেশের বাহিরে ছিলো, দীর্ঘসময় চিকিৎসা শেষে দেশে আসার পরে এইটা ছিলো তার পরিবারবর্গ এবং এলাকাবাসী সবাইকে নিয়ে প্রথম ঈদ এবং এলাকাবাসীর উদ্দেশ্য তার কিছু মূল্যবান কথা বলবে।
কিন্তু মসজিদের ইমাম সে তার নাম নিজে না বলে মসজিদের মোয়াজ্জেম কে দিয়ে বলিয়েছে। আমরা এলাকাবাসী ইমাম ও মোয়াজ্জিন দুজন কে মসজিদ থেকে বহিস্কার করেছি। যদি আপনাদের কিঞ্চিৎ সম্মান থেকে থাকে তাহলে মসজিদ ছেড়ে এলাকা ছেড়ে দ্রুত সরে যান।
তার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে সাধারণ মুসুল্লির একটি অংশ লিখেছেন – মাওঃ মোস্তফা মাহমুদ সাহেব রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বহিষ্কার করেছে তারা। তিনি একজন সম্মানী ব্যক্তি এবং একজন শিক্ষক। তারা বলেন মাওলানা মোস্তফা মাহমুদ সাহেব ১৪ বছর ধরে সম্মানের সাথে এই মসজিদে ইমামতি করে আসছে।

