ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সংবিধানের মূলনীতি সংশোধনের দাবি ইসলামী আন্দোলনের।

ডেস্ক রিপোর্ট
জুন ২৩, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গণতন্ত্রের কথা বললে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি অবশ্যই সংযুক্ত করতে হবে

রোববার (২৩ জুন) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনের আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা আতাউর রহমান বলেন, “স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—এই তিনটি বিষয় সংবিধানে রাখা হলে আপত্তি নেই। তবে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।”

তিনি দাবি করেন, ১৯৭২ সালের সংবিধানের মূলনীতি বাংলাদেশের আর্থসামাজিক ও ধর্মীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। “এই সংবিধান জনগণের দ্বারা অনুমোদিত হয়নি। অধিকাংশ রাজনৈতিক দল এই মূলনীতি বাতিলের পক্ষে। তাই বাহাত্তরের মূলনীতি বাদ দিয়ে নতুন ভিত্তিতে মূলনীতি নির্ধারণ করতে হবে,”।

আতাউর রহমান জানান, সংবিধানের মূলনীতি নিয়ে মতপার্থক্য থাকায় এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। “পরবর্তী সময়ে আলোচনা হতে পারে। একমত না হলে গণভোট কিংবা পরবর্তী সংসদে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।”

তিনি আরও বলেন, “সমস্যার মূল হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা। উচ্চকক্ষের নির্বাচন নিয়ে আলোচনা হলেও, নিম্নকক্ষ—অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনী পদ্ধতি নিয়ে কোনো এজেন্ডা নেই। আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দাবি করেছি।”

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।