গাজীপুর প্রতিনিধি: মাসজুড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’-এর উপলক্ষে গাজীপুর জেলা শাখার উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আজ ২৩ জুলাই রোজ বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে এ স্বারকলিপি প্রদান করা হয়।
জুলাই যোদ্ধাদের ওপর বর্বর সন্ত্রাসী হামলা, খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিচারের দাবি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পুনর্বাসন। তাছাড়াও আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ, অনতিবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা এবং PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ স্বারকলিপি প্রদান করা হয়েছে বলে জানা যায়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার মুহতারাম সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মুহাঃ মনিরুজ্জামান মনির, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাঃ সিয়াম হোসেন সামির, কালিয়াকৈর উপজেলার সাধারণ সম্পাদক মুহাঃ গোলাম রাব্বি প্রমুখ।


