ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জকসু নির্বাচন: ৩৯ কেন্দ্রের চূড়ান্ত ফল, ভিপি পদে ৯৬০ ভোটে শিবিরের রিয়াজুল বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সবকটি ৩৯ কেন্দ্রের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম বিজয়ী হয়েছেন।

চূড়ান্ত ফল অনুযায়ী, ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৫ হাজার ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী পেয়েছেন ৪ হাজার ২৫৩ ভোট। এতে ৯৬০ ভোটের ব্যবধানে ভিপি পদে জয় নিশ্চিত করেন শিবির সমর্থিত প্রার্থী।

ফল ঘোষণার পর ক্যাম্পাসজুড়ে উচ্ছ্বাস দেখা গেছে। সমর্থকরা বিজয় মিছিল ও স্লোগানে আনন্দ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা বলছেন, এবারের জকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটের প্রতিফলন স্পষ্টভাবে উঠে এসেছে।

উল্লেখ্য, কয়েক দফা পেছানোর পর অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৬৬ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এটি জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের আমলে অনুষ্ঠিত শেষ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।