লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চাচাকে দেখতে গিয়ে বজ্রপাতে নিহত হলে ভাতিজী লিমা আক্তার। বৃহস্পতিবার (০৭মে) দুপুরে উপজেলার হাজির হাট ইউনিয়নে সাতধরুন এলাকায় ঘটনা ঘটে। সে আব্দুর রব হাওলাদার বাড়ির মো.ইউছুফ আলী খোকনের মেয়ে।
চাচা মো.নিজাম বলেন, তারা ছেলে-মেয়ে,স্বামী-স্ত্রী মিলে বাড়িে পাশে খেতে সয়াবিন কাটছেন। ভাতিজী লিমা তাদের দেখতে যান। দুপুরে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। সে খেতের পাশে আইলে বসা ছিল। হঠাৎ আকাশ খাজিলিক দেয়। সাথে সাথে ভাতিজী মাটিয়ে শুয়ে পড়ে। ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাতিজী লিমা কোরআনে হাফেজ ছিলেন।
মো.হোসেন বলেন, গত চার মাস পূর্বে তার মা মারা যান। তার বাবা অন্যত্র বিয়ে করেন। তাকেও বিয়ে দেন। স্বামীর সংসার করার আগেই মেয়েটা মারা গেল। তার মৃত্যুতে বাড়ি এবং গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় মেম্বার মো.আপেল বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

