পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে
লিঙ্ক কপি হয়েছে!

কবিতা: শূন্য আমার বাঁপাশ।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম
কবিতা: শূন্য আমার বাঁপাশ।

সেদিন স্তব্ধ বিকেলে সূর্য হারালো তার শক্তি।
সায়াহ্ন নেমে এলো মেদিনী’র বুকে—
তারকারা যখন উঁকি দিলো আকাশে,
আপনিও তখন বেরিয়ে গেলেন;
এলোচুল মেলে দুপাশে।

কুয়াশার এলোমেলো অবতরণ,
করেছে আমার হৃদয় হরণ।
দেখতে পেলাম আপনিও সেদিন;
একলা হেঁটে মন করছেন শিহরণ।
যখন আলগোছে এক তরী এসে ঠেকেছে বালুচরে,
মাঝি ভেবে আমায় নিয়ে কাটালেন দ্বিপ্রহরে।
পাল তুলিয়া শেষ প্রহরে চাদর মেখে গায়ে,
ঝুমকো ছিলো নূপুর জুড়ে সুধাময়ীর পায়ে।

ফটোগ্রাফের যুগে অটোগ্রাফ নিতে ইচ্ছে করে আপনার কাছে।
ইচ্ছে করে যান্ত্রিক শহর ছেড়ে নিরালায় বসে লিখতে,
ইচ্ছে করে বন্ধ ঘরে কপাট মেরে আপনারেই শুধু দেখতে।
ক্লান্ত পথিক শ্রান্ত মনে দেখতে বেরুলে আকাশ
আকাশ দেখেই বুঝতে পারি শূন্য আমার বাঁপাশ।

পিটিএন/ সাহিত্য