পাবনার বোয়াইলমারী কামিল মাদ্রাসা থেকে দাখিলে A+ পেলো ১৮ জন।
সাঁথিয়া, পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী কামিল মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অর্জন করেছে চমকপ্রদ সাফল্য। এই বছর মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় মোট ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন সর্বোচ্চ গ্রেড A+ পেয়েছে। তাছাড়া পাশের হার ৯৫ দশমিক ৭৭ শতাংশ।
এই অভাবনীয় সাফল্যে বোয়াইলমারী কামিল মাদ্রাসা সাঁথিয়া ও বেড়া অঞ্চলের মধ্যে সর্বোচ্চ এবং পাবনা জেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
বোয়াইলমারী কামিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরিক্ষার্থীদের এর মধ্যে —
🔹 জিপিএ-৫ (A+) পেয়েছে ১৮ জন,
🔹 জিপিএ-৪ (A) পেয়েছে ৩৯ জন,
🔹 জিপিএ-৩ (-A) পেয়েছে ১০ জন,
🔹 জিপিএ-২ (B) পেয়েছে ১ জন।
সব মিলিয়ে পাশের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৭৭ শতাংশ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুল্লাহ শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, “এই সাফল্য শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষকমণ্ডলীর নিবেদন এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল। আগামী দিনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা সম্মিলিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করব, ইনশাআল্লাহ।”

মাদ্রাসা কর্তৃপক্ষ গভর্নিং বডির সম্মানিত সভাপতি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় শিক্ষকগণ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার দীক্ষা দিয়ে বোয়াইলমারী কামিল মাদ্রাসা যেন আরও এগিয়ে যায় – এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়াইলমারী কামিল মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় মাদরাসাটি থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন সর্বোচ্চ গ্রেড A+ পেয়েছে।
এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল্লাহ সকল কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই ফলাফলের পেছনে রয়েছে শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা।”
স্থানীয়ভাবে ইতোমধ্যে মাদরাসাটির এই সাফল্য ব্যাপক প্রশংসিত হয়েছে। শিক্ষা-উন্নয়নে বোয়াইলমারী কামিল মাদ্রাসার ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

