পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

নৃশংস জাতি

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০৩:৩৮ পিএম
নৃশংস জাতি

সবচেয়ে সস্তা কি বলো?
এই বীরের বাংলাদেশে!
এখানে আগুন জ্বালিয়ে দিনের আলোতে
রক্ত পিচাশেরা বাঁচে।

এখানে জুলুম চলে,ন্যায়ের ঢলে,
পদের বাহাদুরি,
এখানে আপন ভাইয়ের কল্লা কাটে
আপন মামার ছুরি!

সেখানে ভরসা তুমি করবে কাকে?

শেল্টার দিলো যে-ই!
সেতো মাংস কষাতে চর্বি নামাবে
তোমারই গা থেকেই!

দেখো দু’চোখ মেলে মরণ ঠেলে
গাজী হয়েছো তুমি!
আর জায়গা মতোন আসন গেঁড়েছে
প্রিয় নেতা ভূস্বামী।

এখানে শহীদমাতা টিনের চালে
নেতারা থাকে ফ্লাটে,
আর হঠাৎ দুদিন দেখবে তাঁদের
ফুল সহ মাঠে ঘাঁটে।

এখানে দলাদলি,রাজনীতি আর
চাটাচাটির সব ক্ষমতা!
এমন দেশের স্বপ্ন বিলাতে
বলেনিতো বীর মাতা!

এখানে অর্থ দিয়ে নেতা চলে তার
চামচাদের চামচামিতে,
সেখানে নিরর্থ কেউ জ্ঞানের আলো
জ্বালো কোন আশেতে?

আজ সময় এসেছে দিন বদলের
সাদা কাফন লও হাতে।
তুমি হবে বীর যদি স্থির,
সত্য ন্যায়ের পথে।

মৃত্যু এখন সহজে আসে
উপহার দিতে জাতিকে,
এরা প্রয়োজন শেষে উন্মাদ হয়ে
শাসক সাজেই নিজে।

দুঃখের বোঝা ভারী হলে পরে,
বিদায়ে যেন না ডরো।
স্বপ্ন যখন হয় না পূরণ তখন শুধু
মৃত্যুবরণ করো।

আলো যখন অন্ধকারে
ধুঁকে ধুঁকে যায় নিভে,
বিক্ষোভের মশাল তখন
জ্বালিয়ে রাখো বুকে।

পিটিএন/সাহিত্য