পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা আটক!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম
শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা আটক!

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে মাথায় লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া দিয়ে বাজারে চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত সেই যুবদল নেতাকে আটক করে পুলিশ। আটককৃত সেই নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

গতকাল বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে তাঁকে জনসাধারণের সহযোগিতায় আটক করে পুলিশ।

তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

গ্রেপ্তারকৃত যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলম মিন্টু (৪২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মো. নূরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ঘটনার পরপরই তাঁকে বহিষ্কার করে যুবদল।