পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক কাউন্সিলর প্রার্থীর মৃত্যু

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম

গাজীপুরর টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে ‎আনোয়ার হোসেন এলু (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গীর নামাবাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা যায়,আনোয়ার হোসেন এলু টঙ্গীর মিলগেট নামাবাজার বস্তির মৃত আবুল হাসেমের ছেলে। ২০২৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশগ্রহন করেছিলেন তিনি।

জানা গেছে, বুধবার বিকেলে তিনি নিজ বাড়ির লাইনচ্যুত হয়ে যাওয়া বৈদ্যুতিক তার মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’