পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রেজাউল করিম আবরার এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১০:১২ পিএম
রেজাউল করিম আবরার এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীপুর উপজেলা প্রতিনিধি: জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করে জাতীয় উলেমা মাসায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর পৌর শাখা। আজ বিকাল ৫ টায়  শ্রীপুরে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর পৌর ও শ্রীপুর উপজেলা শাখার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

তাছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় উলেমা মাসায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিব আবরার এর নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধন থেকে অর্ন্তবর্তী সরকারকে ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করে বলা হয়, আলেমদের মধ্যে প্রথম সারির আলেম মুফতি রেজাউল করিব আবরারের নামে আওয়ামিলীগের আমলের মতে জঙ্গিবাদের মিথ্যা মামলা দেওয়া ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তারা আরো বলেন, আমরা একটা স্বৈরাচারকে দেশ থেকে বিতারিত করেছি, আরেক স্বৈরাচারের আবির্ভাব হতে চলেছে।প্রয়োজন হলে আমরা আবারো প্রান দিবো, তবুও কোনো স্বৈরাচারকে মাথাচারা দিয়ে দাঁড়াতে দিবো না।

মামলা প্রত্যাহারের জন্য উক্ত মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

প্রশাসনকে হুশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, যারা আলেমদের উপরে মিথ্যা মামলা করে ভারতের দালালি করবেন, তাদের জায়গা এই বাংলায় হবে না।