পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ
লিঙ্ক কপি হয়েছে!

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রকাশের দাবি

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। রোববার (২৭ জুলাই) তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ২০২৩ সালের ২ নভেম্বর প্রকাশিত হয়। এতে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার আবেদনকারীর মধ্য থেকে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। এনটিআরসিএ প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছে বলে প্রার্থীরা জানান।

তবে স্মারকলিপিতে তারা অভিযোগ করেন, কিছু ব্যর্থ প্রার্থী এবং রিট আবেদনকারীর অপতৎপরতায় এনটিআরসিএর নিরপেক্ষতা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

চাকরিপ্রার্থীরা বলেন, “এই অপপ্রচার উপেক্ষা করে নির্ধারিত সময়সীমার মধ্যেই (ফলাফল প্রকাশের ১০ কর্মদিবসের মধ্যে) চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা প্রয়োজন। এতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে এবং শিক্ষাকর্মধারা স্বাভাবিক থাকবে।”

তারা এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।