পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ
লিঙ্ক কপি হয়েছে!

রাজাপুরে দুই বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১২:০৩ এএম

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় ও বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে বিদ্যালয় দুটির হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।

বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি ফারহানা জাহান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিন এবং বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি, নবগঠিত কমিটির সভাপতি, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা।

এসময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও বিভিন্ন গঠনমূলক দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি বিদ্যালয় দুটির সার্বিক উন্নয়নে নবগঠিত পরিচালনা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সভাপতি ফারহানা জাহান।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।