পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

পাথর দিয়ে বানানো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খাবার

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে অদ্ভুত সব খাবারের প্রচলন রয়েছে। কোথাও মসলাদার বিচ্ছু, কোথাও ভাজা উইপোকা, আবার কোথাও ট্যারান্টুলা—এসব এখন আর নতুন কিছু নয়। তবে এবার চীনে জনপ্রিয় হয়েছে এক ব্যতিক্রমী খাবার, যার প্রধান উপাদান পাথর!

পূর্ব চীনের হুবেই প্রদেশে উদ্ভব হওয়া এই খাবারের নাম ‘সুওডিউ’, যার অর্থ—“চুষে ফেলে দেওয়ার খাবার”। এটি চিবিয়ে খাওয়া যায় না; বরং রান্না করা গরম নুড়ি পাথর চুষে ঝোলের স্বাদ নিতে হয়, তারপর পাথর ফেলে দিতে হয়।

প্রস্তুত প্রণালীও বেশ অনন্য। প্রথমে নদীর তীর থেকে গোল ও চ্যাপ্টা নুড়ি পাথর সংগ্রহ করে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর মরিচের সস, পেঁয়াজ, রসুন, টমেটো ও বিভিন্ন মসলা দিয়ে ভেজে নেওয়া হয়। তারপর গরম গরম পরিবেশন করা হয় ক্রেতাদের জন্য। এক প্লেট সুওডিউয়ের দাম প্রায় ২৫০ টাকা।

ইতিহাস বলছে, শত শত বছর আগে চীনের মাঝি সম্প্রদায়ের হাত ধরে এই খাবারের প্রচলন ঘটে। নৌকায় খাবারের অভাব দেখা দিলে মাঝিরা নাকি এইভাবে পাথর রান্না করেই পেট ভরাতেন। দীর্ঘদিন হারিয়ে থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওর মাধ্যমে আবারও আলোচনায় এসেছে এই খাবার।

বর্তমানে চীনের বিভিন্ন শহরের রাস্তার পাশের খাবারের দোকানগুলোতে মিলছে সুওডিউ, আর স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও এটি কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।