পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ
লিঙ্ক কপি হয়েছে!

মাদ্রাসায় দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালুর সিদ্ধান্ত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৬ এএম

বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করা হয়েছে ১৩ আগস্ট জারি করা এক সরকারি নোটিশে, যা স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে থাকবে পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন, বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, এবং এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা। এছাড়া নির্বাচিত মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও শুরু হবে আগামী শিক্ষাবর্ষ থেকেই।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগের ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মতো ব্যবসায় শিক্ষায় দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এটি তাদের উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।