পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ
লিঙ্ক কপি হয়েছে!

শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন, থাকছে না নিবন্ধন পরীক্ষা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৪:২১ পিএম

সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না; পরিবর্তে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন বিধি প্রায় অনুমোদনের শেষ ধাপে রয়েছে। অনুমোদন পেলেই শিগগিরই পরিপত্র জারি হবে। এই নিয়মে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। উদাহরণস্বরূপ, যদি শূন্য পদ ৫০ হাজার হয়, তবে ভাইভায় অংশ নেবেন এক লাখ প্রার্থী।

চূড়ান্ত ফলাফলেও নতুন নিয়ম থাকবে—শূন্য পদের তুলনায় ২০ শতাংশ বেশি প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হবে। বয়স গণনা করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী, ফলে বয়সসীমার প্রান্তে থাকা প্রার্থীরাও সুযোগ পাবেন।

এদিকে ১৩ আগস্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সভা করেছে। সভায় সিলেবাস, পরীক্ষা পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে, যা সুপারিশ দিলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।