পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
লিঙ্ক কপি হয়েছে!

কাউসারের রক্তে লেখা আগষ্ট

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

মোঃ মারুফ হোসেন: [লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ সন্ত্রাসী খুনি সালাউদ্দিন টিপু ৪ই আগস্ট ২০২৪ সে নিজ ছাদ থেকে আমাদের উপর অনবরত গুলি করতে থাকে তার গুলিতে অনেকেই আহত এবং নিহত হয় তার গুলিতে ঝরে যায় আমার এক বড় ভাই শহীদ কাউসার হোসেন বিজয় তারই স্মরণে আমার লেখা এই কবিতা]

কবিতা

সালাউদ্দিন টিপু—লক্ষ্মীপুরের ভয়,
তারই গুলিতে নিভে গেল কাউসারের আলো-ময়।
বুকের মাঝে বাজলো গুলির এক চিৎকার
রাস্তায় লুটিয়ে পড়ল সে, হয়ে গেল তার জীবন অন্ধকার।
মাটিতে ছড়িয়ে পড়লো লাল রক্ত ধারা
নীরব হয়ে গেল শহর—নিঃস্ব হলো তারা।
যে বুক মায়ের আদরে ছিল প্রতিদিন,
সেই বুক ভেদ করে এল গুলি হঠাৎ একদিন।

মা ছুটে এল—পাগলের মতো,
ছেলের নিথর দেহ দেখে কাঁদে কত যে।
ও আমার কাউসার, ওঠ তুই একবার,
চিৎকারে কেঁপে ওঠে পুরো বাজার।

বাবা চুপ, চোখে শুধু জল,
প্রশ্ন করে আকাশে—কেন নিলে আমার ফল
চার আগস্ট হলো তাদের জীবনের কালো রাত,
কাউসারের মৃত্যুতে ভেঙে গেল শত প্রিয় স্মৃতিপাত।
টিপুর মতো খুনি আজও মাটির ঘ্রাণ পায়,
তবু কাউসার শহীদের নাম—চিরকাল থাকে চায়।
তার রক্তে লেখা এক অবিচল প্রতিবাদ,
যেখানে বুক ফেটে বলে আমি আছি জাতির সাধ।

শহীদের চোখ বলে যায়—ভয় পাইনি আমি,
জীবন দিলাম তবু মাথা নুইয়ে যাইনি।
চার আগস্ট আজও কাঁদায় আকাশ-বাতাস,
কারণ সে দিন নিভে গিয়েছিল এক ন্যায়ের আশ্বাস।