পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শিবিরের ৫জন কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১২:০৮ এএম
শিবিরের ৫জন কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা হাই স্কুল এবং ৪নং ওয়ার্ড ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে ছাত্রশিবিরের পাঁচজন সক্রিয় কর্মী অন্তর্ভুক্ত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, ২ অক্টোবর ঘোষিত উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন পূর্বে ছাত্রশিবিরের পরিচিত কর্মী হিসেবে সক্রিয় ছিলেন।

এর মধ্যে কামানখোলা হাই স্কুল কমিটিতে রয়েছেন:

১. পিয়াস হোসেন
২. মোঃ ইব্রাহিম
৩. মোঃ সোহান
৪. হ্রদয় হোসেন

এছাড়া ৪নং ওয়ার্ড কমিটিতে রয়েছেন:

১. ওমর ফারুক

কমিটি ঘোষণার পরই শিবিরের সাবেক ও বর্তমান নেতৃত্ব বিষয়টি নিশ্চিত করে বলেন, এই পাঁচজনই ছাত্রশিবিরের সক্রিয় কর্মী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অনেকে।

এরমধ্যে অন্যতম মোঃ সোহান নামের একজন কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, “আমি এই কমিটির বিষয়ে অবগত ছিলাম না এবং ছাত্রদলের কমিটিতে শিবির কর্মীদের অন্তর্ভুক্তি নিন্দনীয়।”

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয় পর্যায়ে এ নিয়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে।