পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ • রৌদ্র করোটিতে পাঠে ফিরল কবিতার আড্ডা • তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক!
লিঙ্ক কপি হয়েছে!

রাজবাড়ীতে বিদ্যালয়ের দেয়াল ভেঙ্গে বিএনপি নেতার বাড়ীর রাস্তা নির্মাণ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম
রাজবাড়ীতে বিদ্যালয়ের দেয়াল ভেঙ্গে বিএনপি নেতার বাড়ীর রাস্তা নির্মাণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রভাব খাটিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের দেয়াল ভেঙ্গে রাস্তা তৈরী করলেন এক বিএনপি নেতা। ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ে।

জানাগেছে, গত ৫ আগষ্টের পর জামালপুর ইউনিয়নের গুপ্তলক্ষণদিয়া গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে ও ৭ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি সাইফুল ইসলাম তার অনুগত লোকজন নিয়ে রাতের অন্ধকারে বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়াল ভেঙ্গে ফেলে। স্কুলের জমি দখল করে তার বাড়ি প্রবেশের রাস্তা নির্মাণ করে।

বিষয়টি প্রধান শিক্ষক আব্দুস সালাম গত ১১ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত ভাবে অবগত করেন। এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে কোন প্রতিকার পাননি প্রধান শিক্ষক। সাইফুল ইসলাম কোন কিছুর তোয়াক্কা না করে তার বাড়ি যাওয়ার রাস্তায় ইটের কাজ চালিয়ে যাওয়ায় গত ১৫ জুন পুনরায় প্রশাসনকে অবগত করেন। অবশেষে সোমবার (২৩ জুন) সকালে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স বিষয়টি তদন্ত করে ইউএনও সহ সংশ্লিষ্টদের নিকট প্রতিবেদন দাখিল করেন।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আমরা লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছি। স্কুলের সভাপতি ও উপজেলা প্রশাসন যে ব্যবস্থা নিবে, এটাই আমরা মেনে নিবো।

অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, জমিটি আমাদের। জমি আমরা পাবো। এ কারণে রাস্তা প্রশস্থ করেছি। প্রশাসন কাগজপত্র দেখে সুষ্ঠু সমাধান করুক।

স্কুলের সভাপতি ও সমাজ সেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স বলেন, বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়াল ও ল্যাট্টিন ভেঙ্গে ফেলে রাস্তা প্রসস্থ করে নিয়েছেন সাইফুল ইসলাম। আমি সোমবার বিষয়টি তদন্ত করে লিখিতভাবে জানিয়েছি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনও র’ নিকট।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, শুনেছি ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সীমানা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে বিদ্যালয় ও স্থানীয়দের নিয়ে জমি পরিমাপ করে বিরোধ নিরসণের নির্দেশ দেওয়া হয়েছে।