পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ
লিঙ্ক কপি হয়েছে!

ঢাবি’র কেন্দ্রীয় মসজিদে শুরু হচ্ছে দারসুল হাদিস

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ মে ২০২৫, ১২:২৮ এএম

রাসুল সা: এর মুখনিঃসৃত বাণী পবিত্র হাদিসের  জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দারসুল হাদিসের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শুরু হচ্ছে ধারাবাহিক দারসুল হাদিস কর্মসূচি। পবিত্র হাদীসের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজনকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক মুসা আল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা মঞ্জুর, আরবি বিভাগের লেকচারার ইমরান হোসাইন, উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, এবং লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের লেকচারার আবদুস সবুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নাজির আহমদ। এই দারসুল হাদীস কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ হাদীস সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।