ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাঁথিয়ায় বেতন সমতাকরণে ঘুষ না দেওয়ায় এক শিক্ষককে মারধর!

মোঃ আবু ছাহিম
জুন ২৪, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাঁথিয়া, পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বেতন সমতাকরণে ঘুষ না দেওয়া এবং সার্ভিস বুক অফিসের বাইরে থাকার কারণ জানতে চাইলে হিসাব সহকারি ও এক শিক্ষক কর্তৃক আরেক শিক্ষক মারধরের শিকার হওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনাটি ঘটেছে গত ২৩ জুন, সোমবার বিকেলে সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অত্র অফিসের হিসাব সহকারি মোঃ আরিফুল ইসলাম ও সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জসিম উদ্দিন যোগ সাজুসে দীর্ঘদিন যাবৎ বেতন সমতাকরণের কাজ করে শিক্ষক প্রতি ৩ হাজার ৫শত টাকা ঘুষ নিয়ে আসছিলো।

গত ২২ জুন বেতন সমতাকরণের জন্য জসিম উদ্দিন মোবাইলে নাড়িয়াগদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ মাসুমা শারমিনকে অফিসে এসে দেখা করতে বলেন। সোমবার তিনি অফিসে আসলে অফিস সহকারী তাকে সাঁথিয়া প্রেস ক্লাবের পাশে জসিম উদ্দিনের ব্যাক্তিগত অফিসে গিয়ে দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর ২০-২৫ টি সার্ভিস বুকের মধ্যে হতে ফাইলটি বের করে পাঁচ আঙ্গুলের ছাপ নেন এবং ৩ হাজার ৫শত টাকা ঘুষ দাবি করেন।

টাকা না দিয়ে বিষয়টি পূর্বের কর্মস্থল তেঁথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরশেদ আলীকে জানান। ২৩ জুন, সোমবার বিকেলে আরশেদ আলী, পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হুমায়ন কবিরকে সঙ্গে নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর কাছে বিষয়টি অবগতির জন্য যান। তাকে না পেয়ে হিসাব সহকারির কাছে সার্ভিস বুক অফিসের বাইরে কেন এবং ফাইল প্রতি কেন ৩৫০০ টাকা নেওয়া হচ্ছে কেন জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে হিসাব সহকারি ও জসিম উদ্দিন মিলে হুমায়ন কবিরকে কিল ঘুষি মারতে থাকে।

সে সময় সেখানে উপস্থিত থাকা শিক্ষক মোঃ আরশেদ আলী ও মোঃ রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাদের শান্ত করেছি।

এ ব্যাপারে হিসাব সহকারী আরিফুল ইসলাম ও জসিম উদ্দিনের নিকট জানতে চাইলে শিক্ষকদের সার্ভিস বুক অফিসের বাইরে নেওয়ার কথা স্বীকার করলেও উৎকোচ ও মারপিটের কথা অস্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।