পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

মহিপুরে কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৯ মে ২০২৫, ০২:০৭ এএম

কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতারা।বৃহস্পতিবার (৮ মে) শেষ বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদ্য ঘোষিত কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, নিষ্ঠার সাথে ছাত্রদলের রাজনীতি করে আসছি। দলের দুঃসময়ে পাশে ছিলাম। এখনো আছি। আগামীতেও থাকবো। যোগ্যতার ভিত্তিতে থানা, উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক কমিটির সিদ্ধান্তে কলেজ শাখায় আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পদ বঞ্চিত ছাত্রদলের একাংশ কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ ট্যাগ দেয়া হচ্ছে। গত ৭ মে কমিটি বিলুপ্ত চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে প্রত্যাশিত পদ পদবী বঞ্চিত ছাত্রদলের একাংশ। যে অভিযোগ আনা হয়েছে তা আদৌ সত্য নয়।

রবিউল আরো বলেন, আমিসহ কমিটির সদস্যদের কেউ কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কমিটিকে বিতর্কিত করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট পোষ্ট দিয়ে দলীয় এবং পারিবারিক ভাবমূর্তি ক্ষুন্নের পায়তারা চালাচ্ছে।

তিনি আরো বলেন, ২০২৩ সালে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি রাস্টীয় জাতীয় প্রোগ্রামে জোর করে নিয়ে যায়। সেই প্রোগ্রামের একটি মাত্র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেয়। আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক সাকিব আল হাসান রাফি বলেন, আমি কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। ফেসবুকে যে কমিটির কাগজ দেখানো হচ্ছে এই বিষয় আমি কিছুই জানি না। গতকাল বুধবার যা প্রথম আমার দৃষ্টি গোচর হয়েছে। মূলত আমার সহকর্মী ছাত্রদলের বন্ধুরা প্রত্যাশিত পদ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে এই কমিটিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছেন। সিনিয়র নেতারা দীর্ঘদিনের ত্যাগ বিবেচনায় নিয়ে এই কমিটি ঘোষণা করেছেন। আমরা সবাইকে সংঘটিত করে ছাত্রদলকে আরো শক্তিশালী করবো।

সংবাদ সম্মেলনে নবগঠিত ছাত্রদলের আংশিক কমিটির বেশিরভাগ নেতা এবং পুনাঙ্গ কমিটির পদ প্রত্যাশী অনেকে উপস্থিত ছিলেন।