ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাঁথিয়ায় পাবনাস্থ সাঁথিয়া সমিতির উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবু ছাহিম
অক্টোবর ২৬, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত সাঁথিয়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছন পাবনাস্থ সাঁথিয়া সমিতি । শনিবার ১১ টায় সাঁথিয়া উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

পাবনাস্থ সাঁথিয়া সমিতির সভাপতি ও কিমিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী মোস্তফা জামান শামীমের সভাপতিত্বে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক মনসুর আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল করিম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। বিশেষ‌ অতিথি হিসাবে বক্তব্য দেন, পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাঁথিয়া উন্নয়ন পরিষদের সভাপতি মীর নজমুল বারি নাহিদ, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, পাবনা জর্জ কোর্টের এডিশনাল পিপি এ্যাডভোকেট মনোয়ার জাহিদ, সংগঠনের সহ-সভাপতি ফিরোজ হোসেন, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাই, নারিয়াগোদাই হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ফাতেমা খাতুন সহ প্রমুখ ।

পাবনা জেলা শিক্ষা অফিসার বলেন, শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরো বলেন, এ+ পেয়েছেন এটাই আপনাদের চূড়ান্ত সফলতা নয়। সামনে আরো অনেক পথ বাকি আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও জীবনে ভালো কিছু করতে না পারলে, এই এ+ এর কোনো মূল্যায়ন থাকবে না। তোমাদের মেধার সাথে নৈতিক, মানবিক গুণাবলি অর্জন করতে হবে।

সভাপতি অত্র সংগঠনের পক্ষ থেকে ৪ জন এবং কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পক্ষ থেকে ৮ জন মোট ১২ জনকে দুই বছরের জন্য ভিত্তি প্রদানের ঘোষণা দেন।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।