পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ • প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইক্লিংয়ে, কক্সবাজার কমার্স কলেজে ইউএনডিপির উদ্যোগ • শেরপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত গাছের চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

টেকনাফে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ

শহিদুল ইসলাম আল জিহাদ প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, তাজা গুলি ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১১ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় সোমবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পাহাড়ি এলাকায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকপাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।