পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
ফুলবাড়িতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত ডিবির মাদকবিরোধী অভিযানে ১১০০ ইয়াবা ও ৪.৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭ । শ্রীবরদীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীবরদী সীমান্তে চার লাখের অধিক টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনাগাজীতে আব্দুল আল আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি শেরপুরে কমিটি না থাকায় বিএনপির পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামের ফুলবাড়িতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মো: আতিকুর রহমান
মো: আতিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৭:০১ পিএম

ফুলবাড়ী উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলা সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, কুড়িগ্রাম-২ আসনের এমপির প্রতিনিধি আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী ক্লেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৬৮২ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৩৬ মেট্রিক টন ধান এবং ৮৪ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খাদ্য মজুদ শক্তিশালী করতেও এ উদ্যোগ সহায়ক হবে।