পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শিরোনাম
শ্রীবরদীর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ চাকসুর উদ্যোগে চবির পাঁচ ছাত্রী হলে চাকরি প্রস্তুতির বই প্রদান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদারগঞ্জে সরকারি ভাতা ও চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, উধাও প্রতারক নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়েও সন্ধান মেলেনি লতিফের, যন্ত্রণায় কাতরাচ্ছেন বাবা মা! পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় প্রকৃত আসামিদের বিচার ও নির্দোষদের মুক্তি কামনায় দোয়া মাহফিল শেরপুর সরকারি কলেজে শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রাম চিলমারী উপজেলায় ১২ কেজি গাঁজাসহ যশোরের এক নারী আটক।

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:০১ এএম
কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চিলমারী থানার মাটিকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২)। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।