পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
শিরোনাম
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় প্রকৃত আসামিদের বিচার ও নির্দোষদের মুক্তি কামনায় দোয়া মাহফিল শেরপুর সরকারি কলেজে শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি তানজিমুল উম্মাহ আলিম মাদরাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত: এস এম জাহাঙ্গীর তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি চৈতি সাধারণ সম্পাদক রাইহান ডিসি হিলে অ আ ক খ এর পাঠচক্র অনুষ্ঠিত বোয়ালখালীতে এসআইএনএম হাইস্কুল ফুটসাল ফেস্টিভ্যাল সিজন ২ এর পর্দা নামলো আজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার।
লিঙ্ক কপি হয়েছে!

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

আবু ছাহিম প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:২১ এএম

পাবনার সাঁথিয়ায় নন্দনপুর কে.টি.এস. আয়শা খাতুন হাই স্কুলের গেটের সামনে সড়ক দুর্ঘটনায় ১জন সিএনজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। নিহত সিএনজি চালক মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে আব্দুল্লাহ্ (৪৫)।সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়ার নন্দনপুর-খানমামুদপুর ইছামতী নদীর উপর ব্রিজ নির্মাণ চলমান থাকায় ব্রিজের কাজের মালামাল আনলোড করার জন্য একটি ১০ চাকার লড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিলো। এমন অবস্থায় সড়কে যাতায়াতের জায়গা সংকোচিত হওয়ায় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি সবুজ সিএনজির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান সিএনজিকে ধাক্কা দিলে তাৎক্ষণিক এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৫/৬ জন আহত হন।

সিএনজি চালককে সাঁথিয়া হসপিটালে নেয়ার পর রুগীর অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

সিএনজি চালক আব্দুল্লাহকে পাবনা জেনারেল হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন। আহতদের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।