পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শিরোনাম
শ্রীবরদীর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ চাকসুর উদ্যোগে চবির পাঁচ ছাত্রী হলে চাকরি প্রস্তুতির বই প্রদান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদারগঞ্জে সরকারি ভাতা ও চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, উধাও প্রতারক নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়েও সন্ধান মেলেনি লতিফের, যন্ত্রণায় কাতরাচ্ছেন বাবা মা! পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় প্রকৃত আসামিদের বিচার ও নির্দোষদের মুক্তি কামনায় দোয়া মাহফিল শেরপুর সরকারি কলেজে শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অস্ত্রসহ যুবক আটক

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১০:২৫ পিএম

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. পিয়ার আলী (৩২) নামে একজনকে আটক করেছে বিজিবি।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধীনস্থ নকশী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিওপির টহলদল রোববার সন্ধ্যায় নওকুচি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পিয়ার আলীকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে একটি দেশিয় তৈরি এক নলা পাখি শিকারের বন্দুক উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান ও যে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

পিয়ার আলীকে উদ্ধারকৃত অস্ত্রসহ ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।