পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৫ জুলাই, ২০২৬
শিরোনাম
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ জন শেরপুরে দেশীয় পোনা মাছ অবমুক্ত করল ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফুটবল বিশ্বকাপ ২০২৬: নক আউট পর্বে আজ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা রক্তস্নাত জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি: মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিতে মুখর রাজপথ, ফিরে দেখা সেই গণঅভ্যুত্থান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীর ৩৬ শতাংশ গুগল ম্যাপস ভুল রাস্তা দেখাচ্ছে? সঠিক রাস্তা খুঁজে পেতে এই সেটিং বদলে নিন এখনই
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ জন

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ৪ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুমড়ে -মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন যাত্রী। এবং আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত এবং আহত ব্যক্তিরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

শনিবার ৪ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনা স্থলে এসেছে আহত এবং নিহতদের উদ্ধার করেন।

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত হন এরশাদ আলী (৪০) নামে এক যাত্রী। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদুর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সরবরাহকারী ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। এ সময় এরশাদ আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনায় আরও আহত হয়েছেন মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান এবং সিএনজিচালক দুলুসহ চারজন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।