পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

চর চাপলিতে মানবিক কার্যক্রম শুরু করল আস সাদাকাহ ফাউন্ডেশন

মোঃ হাসিব পেসকার
মোঃ হাসিব পেসকার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে নড়াইল জেলার চর চাপলি গ্রামে মানবিক কার্যক্রম শুরু করেছে আস সাদাকাহ ফাউন্ডেশন। “মানবতার জয় হোক” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি গ্রামটির দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, দুর্গম ও নদীবেষ্টিত হওয়ায় চর চাপলির বাসিন্দারা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ত্রাণসহ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে এলাকাটিকে নতুন কর্মপরিধির অন্তর্ভুক্ত করেছে আস সাদাকাহ ফাউন্ডেশন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ইতোমধ্যে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা নদীপথ ও দুর্গম এলাকা অতিক্রম করে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের তথ্য সংগ্রহ করছেন। তাদের লক্ষ্য, প্রকৃত প্রয়োজনমতো কোনো মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “অনেক দিন পর আমাদের গ্রামের মানুষের খোঁজ নিতে কেউ এসেছে। আস সাদাকাহ ফাউন্ডেশনের সদস্যরা আমাদের কথা শুনছেন, এটিই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।”

আস সাদাকাহ ফাউন্ডেশনের এক কর্মকর্তা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। চর চাপলিতে মানবিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই। সবার দোয়া ও সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করা সম্ভব হবে।”

এদিকে চর চাপলির মানুষের জন্য ত্রাণসামগ্রী, শিক্ষা উপকরণ, ওষুধ ও আর্থিক সহায়তার মাধ্যমে সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আস সাদাকাহ ফাউন্ডেশন।