পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম

লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতিদের সংগঠন লিও জেলা পাস্ত প্রেসিডেন্ট ফোরামের ২০২৬-২০২৭ সেবাবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে।

নগরীর সিএন্ডএফ টাওয়ারে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোঃ আবু নাসের রণিকে প্রেসিডেন্ট, লায়ন রেজাউল আবেদিনকে সেক্রেটারি এবং লায়ন গাজী মোহাম্মদ শহিদুল্লাহকে ট্রেজারার নির্বাচিত করা হয়।

এছাড়া লায়ন মোঃ আবুল খায়ের অ্যাক্টিং সেক্রেটারি এবং সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও শওকত হোসেন ও বর্তমান লিও জেলা সভাপতি লিও হোসেন মোঃ ইমরান নিক্সন কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫বি৪-এর প্রতিষ্ঠাতা জেলা সভাপতি ও আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিডিজি লায়ন মোঃ মনজুর আলম মনজু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও প্রাক্তন নেতৃবৃন্দসহ বর্তমান জেলা সভাপতিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তুলাতলী এলাকার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় লায়ন মামুনুর রশিদ মামুন এবং লিও জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় লিও হোসেন মোঃ ইমরান নিক্সনকে অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে আগামী সেবাবর্ষের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।