পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩ জুন ২০২৫, ০৯:১৯ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু!

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামে পুকুরের পানিতে ডুবে নুসরাত নামে এক শিশু নিহত হয়। আজ মঙ্গলবার ৩জুন বিকালে হোসেনপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম নুসরাত, বয়স ০৯ বছর। তার বাবার নাম সোহাগ মিয়া। তিনি হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের বাসিন্দা। নিহত নুসরাত চতুর্থ শ্রেনির শিক্ষার্থী বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার দুপুরের দিকে শিশু নুসরাত বাড়ির পাশে খেলাধুলা করতে থাকে। এই সময় সে ভুল বসত কুড়িমারা গ্রামের সুয়েজ খানের ফিসারীর পকুরে পড়ে যায়।পরে দীর্ঘক্ষন নুসরাতকে দেখতে না পেয়ে তাকে খোজাখুজি করে স্বজনরা। পরে গ্রামের লোকজন ও উদ্ধারকারী দল পুকুরে খোজাখুজি করতে থাকে।দীর্ঘক্ষন খোজাখুজির পর তার নিথরদেহ উদ্ধার করা হয় পুকুর থেকে।