পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ • রৌদ্র করোটিতে পাঠে ফিরল কবিতার আড্ডা • তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক!
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩ জুন ২০২৫, ১০:৫৫ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্র ও সরঞ্জামসহ লুৎফুর রহমান হিরন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের মোতারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হিরন ওই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোতারহাট এলাকার কুখ্যাত সন্ত্রাসী কদু আলমগীরের দোকানের পাশের বাগানে অভিযান চালান। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামসহ হিরনকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় হিরনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত-আটজনকে আসামি করা হয়েছে। পলাতক আসামিরা হলেন—আরিয়ান হোসেন সৌরভ (২০), তারেক আজিজ (২৫), সাদ্দাম হোসেন ওরফে সুজন (২৮), সাইফুল ইসলাম (২৫) এবং মো. ফরহাদ হোসেন।

ওসি ফয়জুল আজীম আরও বলেন, “ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সকল অপরাধ দমনে চন্দ্রগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”