পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় সন্ত্রাসী রবিন গ্রেপ্তার, এলাকায় স্বস্তি। • লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু • নিখোঁজের চার দিন পর ১১ বছরের শিশু উদ্ধার। • আত্মশুদ্ধি, আখলাক ও প্রশান্তির পথে: এন এইচ এম জোনায়েদ সিদ্দিকী • প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা • শীতের আগেই অতিথি পাখি শিকার ও বিক্রির অভিযোগ, হুমকিতে জীববৈচিত্র্য • হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের • তানজিমুল উম্মাহ অ্যালামনাই এসোসিয়েশন ও ইবনেসিনার সাথে কর্পোরেট চুক্তি সাক্ষর
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

মোহাম্মদ মারুফ
মোহাম্মদ মারুফ , জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে ‘লাইফ লাইন’ নামের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রসূতিকে দীর্ঘক্ষণ আটকে রেখে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালে একের পর এক ইনজেকশন দেওয়ার পর গর্ভেই নবজাতকের মৃত্যু হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত সন্তান প্রসব করানো হয়। এ ঘটনায় প্রসূতির পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও অনিয়মের অভিযোগ করেছেন।

গত বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার করইতলা বাজারের লাইফ লাইন হাসপাতালে এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে জড়ো হলে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের উত্তেজনা দেখা দেয়। পরে লরেন্স ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী পরিবার জানায়, বিয়ের পর প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন শাহনাজ (২০) ও তাঁর স্বামী আরিফ। গত মঙ্গলবার রাতে শাহনাজের প্রসববেদনা শুরু হলে স্বাভাবিক প্রসবের আশ্বাসে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক প্রসব হয়নি।