ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাঁথিয়ায় সভাপতির স্বাক্ষর জাল করে উপাধ্যক্ষের হজ্জে গমন!

মোঃ আবু ছাহিম
জুন ২৬, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাঁথিয়া, পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার বোয়াইলমারী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু হানিফ ১৮তম বার হজ্জ ব্যবসায় কাফেলা নিয়ে হজ্জে যাওয়ার সময় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর স্বাক্ষর জাল করে এনওসি ( নো অবজেকশন সার্টিফিকেট) বানিয়ে তা দেখিয়ে ইমেগ্রেশন সম্পন্ন করে হজ্জ গমনের চাঞ্চল্যকর খবর পাওয়া গিয়েছে। এতে করে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, উপাধ্যক্ষ আবু হানিফ ১৮তম বার হজ্জ ব্যবসায় কাফেলা নিয়ে হজ্জে যাওয়ার জন্য গভর্নিং বডির কাছে আবেদন করেন। পূর্বের বছর গুলোতে সভাপতি সহ অন্যান্যদের লক্ষ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করে হজ্জ ব্যবসায় যাওয়ায় তিনি বিভিন্ন ভাবে আলোচিত-সমালোচিত ছিলেন।

কিন্তু এবার বিধি বাম। নিয়ম বহিঃভূত হওয়ায় এবং টাকা দিয়ে এবারের সভাপতি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে ম্যানেজ করতে না পাড়ায় ছুটি মজুর করা সম্ভব হয়নি। এমতবাস্থায় উপাধ্যক্ষ আবু হানিফ চাকুরী হতে অব্যাহতি চেয়ে মাদ্রাসায় গভর্নিং বডির সভাপতি বরাবর আবেদন করেন। ১৬-০৫-২০২৫ ইং তারিখে গভর্নিং বডির সভায় তার স্বহস্তে লিখিত আবেদন গ্রহন ও অনুমোদন করা হয়।

চাকুরী হতে অব্যাহতি দেওয়া হলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতির সাথে আলোচনা না করেই উপাধ্যক্ষ আবু হানিফকে বিধি অনুসারে ৭দিনের বেতন দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে ১ মাসের বেতন দিয়েছেন, যা সম্পূর্ণ বিধি বহিঃভূত।

উক্ত বিষয়ে সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক বলেন, মাদ্রাসার গভর্নিং বডির অনুমতি ছাড়া কোনো শিক্ষক অথবা কর্মচারী হজ্জ বা অন্যান্য কোন কাজে বিদেশে গমন করতে পারবেন না। যদি কেউ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিদেশে যায়, তাহলে তা হবে রাষ্ট্র দ্রোহিতার সামিল। তাছাড়া গভর্নিং বডির রেজুলেশন সহ-সভাপতি কর্তৃক এনওসি ( নো অবজেকশন সার্টিফিকেট) ছাড়া বিদেশে যাওয়া সময় ইমেগ্রেশন পার হওয়া সম্ভব নয়।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি দেশের বাইরে থাকায় তার মতামত জানা যায় নি।

তবে এ বিষয়ে মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি  আব্দুল মালেক বলেন, ছুটি মঞ্জুর না হওয়ায় মাদ্রসার পক্ষ হতে তাকে এনওসি দেওয়া হয়নি। তিনি কীভাবে ইমেগ্রেশন সম্পন্ন করলেন তা আমার জানা নেই।

একাধিক সূত্র হতে জানা যায়, সভাপতির স্বাক্ষর জাল করে উপাধ্যক্ষ ইমেগ্রেশন সম্পন্ন করে হজ্জে গমন করেছেন।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।