পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
কুমিরাঘোনা গ্যাসকূপের গ্যাস উত্তোলনের কার্যক্রম চালুর দাবি শাহজাহান চৌধুরীর গারো পাহাড়ে হাতিও মানুষের দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

টঙ্গী প্রতিনিধি, গাজীপুর: পহেলা বৈশাখ উপলক্ষে দ্যা রাইজিং সান ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টঙ্গীর গুশুলিয়া গ্রামের দক্ষিণ পাশের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন গুটিয়া ও গুশুলিয়ার খেলোয়াড়েরা। নবীন-প্রবীনের এই খেলা দেখতে হাজির হন কয়েক গ্রামের মানুষ।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মকবুল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুটিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক লাব্বু সরকার, গুশুলিয়া গ্রামের আবুল কাশেম, রজব আলী, মনির খান ও হাজী আলী আহাম্মেদ । এতে সভাপতিত্ব করেন কাজী তৈয়বুর রহমান।

এর আগে খেলোয়াড়দের জার্সি পরিয়ে দিয়ে খেলার উদ্বেধন করেন মকবুল হোসেন। তিনি বলেন, খেলার প্রতি তরুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে। তরুনরা খেলা থেকে দূরে থাকার কারনেই সমাজে মাদকের ভয়াবহতা বাড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ-রাষ্ট্র। আগামীতে তরুনদের পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে নিতে কাজ করবেন বলে জানান তিনি।

খেলা শেষে দুই শতাধিক লোকজনের সঙ্গে বৈশাখ উপলক্ষে মতবিনিময় করেন কাউন্সিলর পদপ্রার্থী মকবুল হোসেন। এসময় তিনি নির্বাচিত হলে নাগরিক সেবা পেতে হয়রানী বন্ধ করার ঘোষণা দেন। সেইসঙ্গে রাস্তা-ঘাটসহ উন্নয়নমূলক কাজে জনগণের সম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।