পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শনিবার (১১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। একাদশ থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।

অন্যদিকে, জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। স্বাগতিকরাও একাদশে তিনটি পরিবর্তন এনেছে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।