ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাঁথিয়ায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন।

মোঃ আবু ছাহিম
জুলাই ১৫, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সাঁথিয়া, পাবনা প্রতিনিধি: “পরিবেশের জন্য গাছ, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যে পাবনার সাঁথিয়ায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ২০২৫। ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার সকালে সাঁথিয়া উপজেলার মটকা থেকে হলুদঘর সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান, উপজেলা বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও রিজু তামান্না বলেন, “সবুজ প্রকৃতি বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। গাছের চারা রোপণ শুধু কর্মসূচি নয়, এটি একটি দায়িত্ব।”

দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও খাসজমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


কর্মসূচিতে সামাজিক বন বিভাগ, সাঁথিয়া উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনসাধারণ একযোগে অংশগ্রহণ করেন।

পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।