পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

গাজায় ঈদের আগের দিন ইসরায়েলি হামলায় ৩৭ প্রাণহানি

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৫ জুন ২০২৫, ১১:৩৮ পিএম

যখন মুসলিম বিশ্ব পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিণত হয়েছে বেদনার নগরীতে। ঈদের মাত্র একদিন আগে, বৃহস্পতিবার (৫ জুন), দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ হামলায় শহীদ হয়েছেন অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নাগরিক।

গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুঘাইর আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, “আজ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭ জন শহীদ হয়েছেন।”

সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা আরও তীব্রতর হয়েছে। বাড়িঘর, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এমনকি শিশুদের স্কুলও এই সহিংসতা থেকে রেহাই পাচ্ছে না। বারবার আন্তর্জাতিক উদ্বেগ প্রকাশ করা হলেও হামলা থেমে নেই।