নেত্রকোনা জেলা প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কলেজ ছাত্রদলের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন।
লিফলেট বিতরণ নিজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ক্যাম্পাসসহ দোকান পাটে ছড়িয়ে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা।”
স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিএনপির রাজনৈতিক বার্তা আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে।
এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

