আবু ছাহিম। সাঁথিয়া, পাবনা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া পৌর ৮ নং ওয়ার্ডে চারটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাবনা-৬৮ (সাঁথিয়া-বেড়া) আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার ড. মাওলানা নাজিবুর রহমান মোমেন।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫ ইং) ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণমানুষের দ্বারে দ্বারে গিয়ে সাক্ষাৎ করেন। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় তিনি পৌরসভার ৮ নং ওয়ার্ডে গণমানুষের সাথে মতবিনিময় করেন। এসময় সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন। বিশেষ করে তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল বিলের জমিতে নেট দিয়ে বেড়া দিয়ে মাছ আটকে রেখেছে এবং স্থানীয় সাধারণ মানুষদের মাছ মারতে দিচ্ছে না। বরং তাদের জাল কেড়ে নিয়ে চলে যাচ্ছে।
এ বিষয়ে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “যারা এ ধরনের অন্যায় করছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।”
পথসভা শেষে ৮ নং ওয়ার্ডের জামায়াতের অফিস উদ্বোধন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী মোস্তফা কামাল মানিক, ধোপাদহ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী, জামায়াতে ইসলামী ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি বায়জিদ বোস্তামীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অসংখ্য জনসাধারণ।
পথসভায় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

