মোহাম্মদ মারুফ, লক্ষ্মীপুর প্রতিনিধি: গতকাল নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত একটি কোরআন তালিম প্রোগ্রামে বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পরদিন আজ সোমবার (২০ অক্টোবর) নোয়াখালী মাইজদীতে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে জেলার বিভিন্ন এলাকা থেকে শিবির নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ফেরার পথে আবারও বিএনপি ও ছাত্রদলের কর্মীরা শিবিরের একটি বাসে হামলা চালায় বলে জানা গেছে।
এরই প্রতিবাদে আজ সোমবার রাতে লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের শতাধিক কর্মী অংশ নেন।
এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

