ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

‎রেললাইন স্থাপনের দাবি এখন লক্ষ্মীপুরের ২৫ লাখ মানুষের – ড. রেজাউল করিম

মোহাম্মদ মারুফ
অক্টোবর ১৯, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি:‎ রেললাইন স্থাপনের দাবি এখন লক্ষ্মীপুরের ২৫ লাখ মানুষের – ড. রেজাউল করিম। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎রেজাউল করিম বলেন, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে তিনটি জেলা অনুন্নত। সেই তিনটির মধ্যে লক্ষ্মীপুর একটি। এটি জেলার রাজনীতিবিদ, এমপি-মন্ত্রী ও জনপ্রতিনিধি হিসেবে লজ্জাজনক।

এ দায় গণমাধ্যম কর্মীরাও এড়াতে পারবে না। জেলায় রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে, কৃষিপণ্য পরিবহণ সহজ হবে, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইতোমধ্যে জেলায় রেললাইন স্থাপনের জন্য জামায়াতের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। রেলমন্ত্রনালয় সহ রেল উপদেষ্ঠার কাছে ২৫ কোটি মানুষের এ দাবী তুলে ধরা হবে।

‎জেলার সড়ক যোগাযোগের বেহাল দশার জন্য অদৃশ্য শক্তিদকে দায়ী করে রেজাউল করিম বলেন, বেগমগঞ্জ থেকে চাঁদপুর বর্ডার পর্যন্ত ঢাকা- লক্ষ্মীপুর সড়কটি ফোর লাইন হওয়ার জন্য তিন বার টেন্ডার হলেও অদৃশ্য শক্তির ইঙ্গিতে কার্যক্রম বন্ধ রয়েছে। সড়কটি দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিতে সচিবালয়ের সাথে জামায়াতে ইসলামী কাজ করেছে।

‎এসময় সম্মৃদ্ধ অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের কল্যানের জন্য রেললাইন স্থাপনে সরকারের প্রতি জোরদাবী জানান তিনি।

‎এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন, সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।