পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার • যে সড়কে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল মাইশার, সেখানেই অনুষ্ঠিত হলো জানাজা • নজরুল বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনকারী ও ফলজ বৃক্ষরোপণ করলেন উপাচার্য। • তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়
লিঙ্ক কপি হয়েছে!

প্রেক্ষাগৃহে আসছে ‘অন্যপাতা’, প্রকাশ্যে আনুষ্ঠানিক পোস্টার

মুহিবুল হাসান রাফি
মুহিবুল হাসান রাফি , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

চট্টগ্রামের এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ ও সমসাময়িক সামাজিক বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত সিনেমাটির প্রথম অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা।

বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোহাম্মাদ শাহজাহান এনি। এতে অভিনয় করেছেন শাকিল শাহরিয়া, ইফতেখার শায়েম, প্রত্যাশা ঘোষ, অংকন দে অনিমেষ, নোমান, একুশী, নিবেদিতাসহ একঝাঁক নবাগত শিল্পী। সিনেমাটিতে রয়েছে ছয়টি মৌলিক গান।

নির্মাতা দলের প্রত্যাশা, জীবনঘনিষ্ঠ গল্প ও তরুণ শিল্পীদের অভিনয়ে ‘অন্যপাতা’ দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে। সেন্সর প্রক্রিয়া শেষে শিগগিরই মুক্তির তারিখ, ট্রেলার ও গান প্রকাশের সময়সূচি জানানো হবে।